ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র জনসভায় কবির ভূইয়ার শোডাউন - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:১৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র জনসভায় কবির ভূইয়ার শোডাউন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ২৮, ২০২৩ ১২:০২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ১০, ২০২৩ ৭:৪২ অপরাহ্ণ

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির জনসভায় ভূইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান বিএনপির সংগঠক আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়ার পরামর্শে ১২টি ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক কবীর ভূইয়ার নেতৃত্বে জনসভায় শোডাউন করে যোগদান করে নেতাকর্মীরা।

শনিবার (২৭ মে) দুপুরে উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা, পুলিশি হয়রানী, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুতের লোড শেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা দাবী বাস্তবায়নের দাবিতে ব্রাক্ষণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে জনসভায় কবীর আহমেদ ভূইয়া র অনুসারীরা জেলার প্রধান সড়কে মিছিল করেছে।

মিছিলে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ভিপি শামীম, বেলাল উদদীন সরকার তুহিন, কাউসার কমিশনার, এড. আব্দুল মান্নান, এড. এ কে এম কামরুজ্জামান মামুন, আকতার হোসেন, এডভোকেট রাজীব আহসান পাপ্পু প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ