শ্রদ্ধা কাপুরের জন্য ভেস্তে গেল আইপিএল ফাইনাল! - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শ্রদ্ধা কাপুরের জন্য ভেস্তে গেল আইপিএল ফাইনাল!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ২৯, ২০২৩ ৮:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ২৯, ২০২৩ ৮:৪১ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচটি হওয়ার কথা ছিল রোববার; কিন্তু বৃষ্টির কারণে খেলা মাঠে গড়ায়নি। আজ সোমবার রিজার্ভ-ডেতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স।

তবে খেলা বন্ধের জন্য অনেকে দোষ দিচ্ছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে। রোববার খেলা শুরু হওয়ার আগে ডিজিটাল সম্প্রচারকারীদের (জিও সিনেমা) স্টুডিওতে এসেছিলেন শ্রদ্ধা কাপুর। বিজ্ঞাপনী বাধ্যবাধকতার জন্যই বলিউড অভিনত্রীকে আনা হয়েছিল আইপিএল সংক্রান্ত অনুষ্ঠানে। ক্রিকেটপ্রেমীদের একাংশ মনে করছেন, শ্রদ্ধার উপস্থিতির জন্যই রোববারের ম্যাচ ভেস্তে দিয়েছে বৃষ্টি।

যুক্তি হিসেবে তারা জানান, তিনটি জনপ্রিয় গান রয়েছে শ্রদ্ধার অভিনয় দৃশ্যে। ‘ছম ছম’, ‘বারিশ’ এবং ‘তুম হি হো’— এ তিনটি গানের দৃশ্যায়নে রয়েছে বৃষ্টি। ক্রিকেটপ্রেমীরা তাই মজা করে বলেছেন, শ্রদ্ধাকে নিয়ে এলে বৃষ্টি তো হবেই। আবহাওয়াকে দোষ দিয়ে কী লাভ?

সামাজিকমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের রসিকতা নজর এড়ায়নি বলিউড অভিনেত্রীরও। জবাব দেওয়ার সুযোগ হাতছাড়া করেননি শ্রদ্ধা। মন্তব্য না করে হাসি এবং কপাল চাপড়ানোর ইমোজি দিয়েছেন তিনি। সঙ্গে শুধু লিখেছেন- ‘ছম ছম’।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ