সোনারগাঁয়ে দেড় কোটি টাকার ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:১০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সোনারগাঁয়ে দেড় কোটি টাকার ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ১, ২০২৩ ৪:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ১০, ২০২৩ ৭:৩৯ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রায় দেড় কোটি মূল্যের ৪৭ হাজার ৪’শ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-৪৯-৩৩৪১) জব্দ করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- সায়েদ ইসতিয়াক আহাম্মদ (৩৮), দৌলত আজিম ভূঁইয়া @ সুমন (৪১), মিম আক্তার (১৯) @ খুশী ও প্রাইভেটকারের চালক মো. মুজিবুল হক (৩২)। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন।
সংবাদ সম্মেলনে শেখ বিল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চট্টগ্রাম হইতে কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমান মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটের চালান নিয়া নারায়ণগঞ্জ এর উদ্দেশ্যে রওনা দিয়েছে।
এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১ জুন) ভোর রাত আড়াইটার দিকে একদল পুলিশ মেঘনা টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোষ্টে অভিযান চালায়।
অভিযান চলাকালে একটি সাদা রংয়ের প্রাইভেটকারকে থামানোর জন্য সংকেত দিলে গাড়ির ভিতরে যাত্রীবেশে বসে থাকা তিন মাদক ব্যবসায়ী সায়েদ ইসতিয়াক আহাম্মদ, দৌলত আজিম ভূঁইয়া @ সুমন ও মিম আক্তার (১৯) @ খুশী বের হয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে।
এসময় পুলিশ সদস্যরা ধাওয়া করে পলায়নরত ওই তিন ব্যক্তি ও গাড়ির চালককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর সায়েদ ইসতিয়াক আহাম্মদ, দৌলত আজিম ভূঁইয়া @ সুমন, মিম আক্তার @ খুশী এর হেফাজত থেকে এক কোটি ৪২ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৪৭ হাজার ৪’শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। তিনি আরও জানান, জেলা পুলিশের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ