মুন্নাকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোয় যুবদলের মশাল মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মুন্নাকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোয় যুবদলের মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ২, ২০২৩ ১:২৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ১০, ২০২৩ ৭:৩৯ অপরাহ্ণ

 

জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নাকে সব মামলায় জামিন থাকার পরও মুক্তি না দিয়ে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর প্রতিবাদ এবং মুক্তির দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মী।

close
আজ বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ মিছিলটি বের হয়। পরে সেটি কাকরাইলের নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম-আহ্বায়ক রবিউল ইসলাম নয়ন, কেন্দ্রীয় সহ-আইন বিষয়ক সম্পাদক মো. তানভীর হাসান সোহেল, সদস্য মো. মেহেদী হাসান জুয়েল, ফয়সাল হেদায়েত সৈকত পন্ডিত, যাত্রাবাড়ী থানা শাখার সাধারণ সম্পাদক পদপ্রার্থী অভি আজাদ চৌধুরী নাহিদ, মহানগর দক্ষিণের সদস্য রেজাউল ইসলাম প্রিন্স প্রমুখ।

এর আগে গত ৮ মার্চ যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নাকে রাজধানী থেকে গ্রেপ্তার করে পুলিশ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ