জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের জনক : ডা. ইরান - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:১৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের জনক : ডা. ইরান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ২, ২০২৩ ৫:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ২, ২০২৩ ৫:৪৯ অপরাহ্ণ

 

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ১৯৭৫ সালে ২৫ জানুয়ারি শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগসহ সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে একদলীয় বাকশাল কায়েম করেছেন আর জিয়াউর রহমান বাকশাল নিষিদ্ধ করে বহুদলীয় গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শহীদ জিয়ার অবদানকে জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। কেননা জিয়াউর রহমান পাকিস্থান সেনাবাহিনী থেকে বিদ্রোহ করে ১৯৭১ সালের ২৬ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তিনি একজন সেক্টর কমান্ডার হিসাবে রণাঙ্গনে যুদ্ধ করে স্বাধীনতার সূর্যোদয় ঘটিয়েছেন।

শুক্রবার দুপুরে ৮৫/১ নয়াপলন্টনস্থ কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টি, ঢাকা মহানগরের উদ্যোগে শহীদ জিয়াউর রহমান বীরউত্তমের ৪২তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় ডা. ইরান আরো বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক চর্চা করতে ভয় পায়। তারা একদলীয় বাকশালী কায়দায় ২০০৯ সালে ছলেবলে কৌশলে ক্ষমতায় গিয়ে রাষ্ট্র শক্তিকে কুক্ষিগত করেছেন। গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করে দেশের অর্থসম্পদ পাচার ও লুটপাটের মাধ্যমে অর্থনীতিকে ধ্বংসস্তুপে পরিণত করেছে। আইন শৃংখলা বাহিনী ও প্রশাসনকে দলীয় বাহিনী হিসেবে তৈরি করে মৌলিক মানবাধিকার হরণ করেছে। তাই দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় কেয়ারটেকার সরকার দাবি আদায়ের সংগ্রাম জোরদার করতে হবে।

ঢাকা উত্তর লেবার পার্টির সভাপতি এস এম ইউসুফ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, মুক্তিযোদ্ধাদলের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী মিলন, যুগ্ম মহাসচিব হুমাউন কবির, সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম, অর্থসম্পাদক রাসেল সিকদার, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, কেন্দ্রীয় সদস্য রুম্মান সিকদার ও ছাত্রমিশন প্রচার সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ।

-প্রেস বিজ্ঞপ্তি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ