স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া - জনতার আওয়াজ
  • আজ রাত ২:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ৬, ২০২২ ১:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ৬, ২০২২ ১:২৬ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট
স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকেল ৪টার দিকে গুলশানের বাসভবন থেকে তিনি রাজধানীর এভারকেয়ার হসপিটালে রওনা দেন। পাঁচটার দিকে তিনি হসপিটালে পৌঁছান।

স্বাস্থ্য পরীক্ষা শেষে ছয়টার দিকে তিনি হসপিটাল থেকে আবার বাসার দিকে রওনা করেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

এর আগে ৮১ দিন চিকিৎসা নেওয়ার পর ১ ফেব্রুয়ারি বাসায় ফিরেন বিএনপি চেয়ারপারসন।

জিয়া চ্যারিট্যাবল মামলায় খালেদা জিয়াকে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে পাঠানো হয়। করোনার কারণে ২০২০ বছরের ২৫ মার্চ সরকার শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়। এখন পর্যন্ত পাঁচ বার খালেদা জিয়ার মুক্তির সময় বাড়ানো হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ