নতুন ট্রেন ‘চিলাহাটি এক্সপ্রেস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নতুন ট্রেন ‘চিলাহাটি এক্সপ্রেস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ৪, ২০২৩ ২:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ৪, ২০২৩ ২:০৩ অপরাহ্ণ

 

অনলাইন ডেস্ক

ঢাকা-চিলাহাটি রুটে নতুন আন্তঃনগর ট্রেন ‘চিলাহাটি এক্সপ্রেস’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে নীলফামারির চিলাহাটি রেলওয়ে স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে হুইসেল বাজিয়ে ও সবুজ পতাকা নেড়ে নতুন এই ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। খবর বাসসের

আধুনিক সুযোগ-সুবিধাসহ আটশ’ যাত্রী ধারণক্ষমতার নতুন এই ‘চিলাহাটি এক্সপ্রেস’ সপ্তাহে ছয় দিন চিলাহাটি-ঢাকা-চিলাহাটি রুটে চলাচল করবে।

হলদিবাড়ী-চিলাহাটি রুটে বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল যোগাযোগ পুনরায় চালু করায় চিলাহাটি রেলওয়ে স্টেশন নীলফামারী জেলার একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল হয়ে উঠেছে। পণ্য বোঝাই ওয়াগনের পাশাপাশি এই রুটে বর্তমানে আন্তঃদেশীয় ‘মিতালী এক্সপ্রেস’ চলাচল করছে।

মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রেলওয়ে সচিব ড. মো. হুমায়ুন কবির। অনুষ্ঠানে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বক্তব্য দেন।

অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের ওপর একটি ভিডিও তথ্যচিত্র প্রদর্শিত হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ