পিয়াজ আমদানির সিদ্ধান্ত - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পিয়াজ আমদানির সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ৪, ২০২৩ ৭:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ৪, ২০২৩ ৭:২৪ অপরাহ্ণ

 

পিয়াজ আমদানির অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়। আগামীকাল সোমবার থেকেই পিয়াজ আমদানিতে অনুমতি দেওয়া হবে।   

রবিবার কৃষি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।দেশের বাজারে পিয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সীমিত আয়ের ও শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবসহ সব ভোক্তার স্বার্থ রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

দেশীয় পিয়াজের ন্যায্য দাম নিশ্চিতে এবং কৃষকদের স্বার্থ রক্ষায় গত ১৬ মার্চ থেকে দেশের সব স্থলবন্দর দিয়ে পিয়াজ আমদানি বন্ধ ছিল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ