কোথায় এখন ফেরি করে বিদ্যুৎ বিক্রিওয়ালারা,প্রশ্ন সালামের - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কোথায় এখন ফেরি করে বিদ্যুৎ বিক্রিওয়ালারা,প্রশ্ন সালামের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ৬, ২০২৩ ১০:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ৬, ২০২৩ ১০:৫৬ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন আমরা এখন বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ। মন্ত্রীরা বলেছেন কিছুদিন পর ফেরি করে বিদ্যুৎ বিক্রি করা হবে। কোথায় এখন ফেরি করে বিদ্যুৎ বিক্রিওয়ালারা?

তিনি বলেন, মিথ্যা বলা আর মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া আওয়ামী লীগের অভ্যাস। এরা জনগণের সঙ্গে প্রতারণা করেছে। জনগণ তাদের চিনে ফেলেছে। সরকারও বুঝে ফেলেছে জনগণের ভোটে এরা ক্ষমতায় আসতে পারবে না। তাই তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান না।

মঙ্গলবার (৬ জুন) বিকেলে রাজধানীর আদাবরের ঢাকা উদ্যানে থানা বিএনপি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এদিন আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করে বিএনপি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম বলেন, সারাদেশ আজ অনিয়মে ভরে গেছে। দুর্নীতিতে ছেয়ে গেছে পুরো রাষ্ট্র। দুর্নীতি করে, লুটপাট করে দেশের হাজার হাজার কোটি টাকা লুট করেছে। ব্যাংক থেকে যে টাকা নেবে, ব্যাংকওতো খালি করে ফেলেছে। দুর্নীতিবাজদের বিভিন্ন ব্যাংকের দায়িত্ব দিয়েছে। আজ অর্থের অভাবে কয়লা কিনতে পারছে না। অথচ আজ তারা উন্নয়নের দোহাই দিচ্ছে।

তিনি বলেন, উন্নয়নের নামে যা করেছেন তা দেশ বা জনগণের কল্যাণে নয়, দুর্নীতি করার জন্য। মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছেন। সরকার ভালোভাবেই জানে এরা আর কখনো ক্ষমতায় আসতে পারবে না। তাই তারা আখেরি কামাই (আয়) করে নিয়েছেন। কিন্তু এই লুটপাটের টাকা হজম করতে পারবেন না। সরকার চিরস্থায়ী নয়, জনগণ আপনাদের পালাতে দেবে না। সব লুটপাটের বিচার হবেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আজগর আলী। জাফর আহমেদ ও কাজী আনিসুর রহমানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন- থানা বিএনপির আহ্বায়ক নাসির উদ্দীন, মহানগর বিএনপি নেতা সাদেক হোসেন স্বাধীন, আবুল কালাম আজাদ, শাহজাহান সিকদার, মেহেদি হাসান, রফিকুল ইসলাম, হাবিবুল হাসান হাবিব, মনোয়ার হোসেন জীবন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ