নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে শ্রমিক-কর্মচারী সমাবেশ শুরু (ভিডিও) - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে শ্রমিক-কর্মচারী সমাবেশ শুরু (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ৯, ২০২৩ ৩:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ৯, ২০২৩ ৪:২৩ অপরাহ্ণ

 

বৃষ্টি বাদল উপেক্ষা করে শ্রমিক কর্মচারী সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশ নিতে নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে জড়ো হয়েছে দলটির নেতাকর্মীরা।

শুক্রবার বেলা ৩টায় নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় অফিস সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হওয়ার কথা থাকলেও তা একটু দেরিতে শুরু হয়।

জাতীয়তাবাদী শ্রমিকদল আহ্বায়ক সুমন ভূঁইয়ার সভাপতিত্বে এ সমাবেশ প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিয়ে যাচ্ছেন। হাতে হাতে রয়েছে ব্যানার, ফেস্টুন, প্লে কার্ড। মাটির কলসে লেখা ও চিত্রাংকন করেছে নেতাকর্মীরা।

এ বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে পার্টি অফিসে সামনের রাস্তাটি বন্ধ রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ