প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবসে আওয়ামী লীগের শুভেচ্ছা - জনতার আওয়াজ
  • আজ রাত ২:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবসে আওয়ামী লীগের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ১১, ২০২৩ ২:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ১১, ২০২৩ ২:৫৭ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ

দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষ্যে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে আওয়ামী লীগ।

রোববার (১১ জুন) দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।

এসময় আওয়ামী লীগের দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

এসময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার নেতৃত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ