ভোলায় প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি, যুবক আটক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, এপ্রিল ৮, ২০২২ ১:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, এপ্রিল ৮, ২০২২ ১:৪৯ অপরাহ্ণ

ভোলা প্রতিনিধি॥
ভোলার তজুমদ্দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তিমূলক পোষ্ট করায় মো. সাখাওয়াত (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার সম্ভুপুর ইউনিয়নের দক্ষিণ খাসের হাট বাজার থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. সাখাওয়াত উপজেলার চাঁচড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মো. মোস্তফা কামালের ছেলে ও চাঁচড়া ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বলে পুলিশ জানিয়েছেন।
পুলিশ জানায়, গত বুধবার রাত সোয়া ১১ টার দিকে সাখাওয়াত তার মোবাইলে ব্যবহ্নত ফেসবুক আইডি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তিমূলক পোষ্ট করেন। গতকাল বৃহস্পতিবার রাতে তাকে সম্ভুপুর বাজারে দেখতে পেয়ে স্থানীয় আ’লীগ নেতাকর্মীরা ও চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের মিয়া সাখাওয়াতকে ডেকে পুলিশে দিয়ে দেন।
এদিকে এঘটনায় আটক যুবক নিজেকে নির্দোষ দাবী করে বলেন, আমি ষঢ়যন্ত্রের শিকার। আমাকে ফাসাঁনোর জন্য এসব নাটক করা হয়েছে।
তজুমদ্দিন থানার ওসি এস এম জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, বিষয়টি পুলিশ তদন্ত করছেন। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
জনতার আওয়াজ/আ আ