স্বাধীনতার ৫০ বছরেও সাংবাদিকতা অনিরাপদ: জিএম কাদের - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫৩, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বাধীনতার ৫০ বছরেও সাংবাদিকতা অনিরাপদ: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ১৬, ২০২৩ ৩:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ১৬, ২০২৩ ৩:১৯ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ
সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।

শুক্রবার (১৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় নিহত সাংবাদিক নাদিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জিএম কাদের।

শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘গণমাধ্যমের ওপর হামলা ক্ষমার অযোগ্য অপরাধ। স্বাধীনতার ৫০ বছরেও দেশের সাংবাদিকতা অনিরাপদ। সাংবাদিক নাদিম হত্যার ঘটনা মেনে নেওয়া যায় না।’

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ