মায়ের দোয়া ডেইরি ফার্মে ‘কালা মানিকের’ দাম হাঁকা হচ্ছে ২৫ লাখ টাকা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মায়ের দোয়া ডেইরি ফার্মে ‘কালা মানিকের’ দাম হাঁকা হচ্ছে ২৫ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ১৭, ২০২৩ ১:৫২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ১৭, ২০২৩ ১:৫২ পূর্বাহ্ণ

 

চাঁদপুর প্রতিনিধি

দেশে প্রতিবছর কোরবানির ঈদকে সামনে রেখে সামনে আসে বড় বড় পশুর তথ্য। এসবের মধ্যে বিশাকালার গরুর প্রতিই মানুষের চাহিদা থাকে বেশি। তেমনই একটি গরু কালা মানিক। চাঁদপুরে এবছর হাট কাঁপাতে প্রস্তুত ১৮০০ কেজি ওজেনের গরুটি।

গরুর মালিক গরুটিকে বিগত ৪ বছর ধরে লালন-পালন করছেন। এতে কালা মানিকের পেছনে প্রায় ২০ লাখ টাকা খরচ হয়েছে বলে দাবি মালিকের। গত বছর ক্রেতা সংকটের কারণে বিক্রি করতে না পারলেও এবার কালা মানিককে ক্রেতার হাতে তুলে দিতে চান খামারি। এবার এর দাম হাঁকা হচ্ছে ২৫ লাখ টাকা।

জানা যায়, কালা মানিককে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাটোয়ারী বাজারে মায়ের দোয়া ডেইরি ফার্মে লালন-পালন করা হচ্ছে। গায়ের রং কুচকুচে কালো হওয়াতেই নাম কালা মানিক হয়েছে। ঘাস, খৈল, ডাল আর গমের ভূসি কালা মানিকের পছন্দের খাবার। পানি ছাড়াই প্রতিদিন প্রায় ২৫-৩০ কেজি খাবার খায় কালা মানিক। এছাড়াও রাতে ফ্যানের নিচে রাজকীয় ভাবে থাকে। গত বছর ক্রেতা সংকটের কারণে বিক্রি না হলেও এবার বিক্রি করার প্রত্যাশার কথা জানায় খামার মালিক।

মায়ের দোয়া হালিমা ডেইরি ফার্মের পরিচালক নাছির উদ্দিন শিপন জানান, প্রতিদিন জেলার বিভিন্ন স্থান থেকে কেনার জন্য না হলেও কালা মানিককে দেখার জন্য ভিড় করেন অনেকে।

খামার মালিক জানান, পরিচিত ২/৩ জন কেনার জন্য যোগাযোগ করলেও উপযুক্ত ক্রেতারা এখনও আসেননি। তবে ঈদ ঘনিয়ে আসলে কালা মানিককে বিক্রি করে দেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ