সাতক্ষীরার সাত উপজেলার নির্বাহী অফিসারের মধ্যে পাঁচজনই নারী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাতক্ষীরার সাত উপজেলার নির্বাহী অফিসারের মধ্যে পাঁচজনই নারী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ১৭, ২০২৩ ৩:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ১৭, ২০২৩ ৩:২৯ অপরাহ্ণ

 

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার সাত উপজেলার পাঁচ উপজেলায় এখন কর্মরত আছেন পাঁচজন ‘নারী উপজেলা নির্বাহী অফিসার’। নারীর ক্ষমাতায়ন ও সমঅধিকার প্রতিষ্ঠা এবং নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূর করতে সাতক্ষীরার সাত উপজেলার পাঁচ উপজেলায় কর্মরত পাঁচজন ‘নারী উপজেলা নির্বাহী অফিসার’ তার প্রকৃত উদারণ।

পাঁচজন ‘নারী উপজেলা নির্বাহী অফিসার’-এর মধ্যে আছেন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাস, তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা এবং সর্বশেষ রবিবার (১৮ জুন) দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করছেন তাসনীম জাহান। তিনি বিসিএস ৩৫ ব্যাচের একজন অফিসার। এর আগে তিনি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।

যুগ-যুগ ধরে নারীর প্রতি যে বৈষম্য চলে আসছে, তা দূর করার জন্য দীর্ঘ দিন ধরেই জাতিসংঘ চেষ্টা করে যাচ্ছে। নারীর অধিকার সর্ম্পকে সংশ্লিষ্ট সকলকে সজাগ করে তুলে বিভিন্ন ক্ষেত্রে নারীর প্রতি বৈষম্য নিরসণের জন্য ১৯৭৯ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ ‘নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ’ (সিডও) সনদ বা কনভেনশন গৃহীত হয়।

এরমধ্য দিয়ে নারীর জন্য সমান অধিকারের লক্ষ্য অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হয়। নারী ও পুরুষের মধ্যে সমতা স্থাপন, নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূর করা এবং সামজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সব ক্ষেত্রে নারী ও পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গৃহীত ‘জাতিসংঘ সিডও সনদ’ পৃথিবীর সকল রাষ্ট্রের সাথে সাথে বাংলাদেশও অনুমোদন দিয়েছে। আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন সফল ‘নারী রাষ্ট্র প্রধান’। জাতীয় সংসদের স্পীকার একজন সফল ‘নারী স্পীকার’। এছাড়া সকল সেক্টরে নারীর ক্ষমাতায়ন ও সমঅধিকার প্রতিষ্ঠা এবং নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূর নারীদের ক্ষমাতায়ন করা হচ্ছে।

এরই ধারা বাহিকতায় সাতক্ষীরার সাত উপজেলার পাঁচ উপজেলায় কর্মরত আছেন পাঁচজন ‘নারী উপজেলা নির্বাহী অফিসার’। অন্য দু’ঠি উপজেলায় দুইজন পুরুষ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত আছেন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানূর রহমান এবং শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ