সিসিইউ থেকে কেবিনে খন্দকার মোশাররফ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:১১, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিসিইউ থেকে কেবিনে খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ২০, ২০২৩ ২:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ২০, ২০২৩ ২:৩৯ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে আরও কিছু দিন তাকে হাসপাতালে থেকেই চিকিৎসা নিতে হবে।

মঙ্গলবার (২০ জুন) দুপুরে খন্দকার মোশাররফ হোসেনের ছেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন একথা জানান।

তিনি বলেন, বাবার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এখন তিনি আগের চেয়ে ভালো আছেন। তবে, কবে নাগাদ বাসায় ফিরতে পারবেন সে ব্যাপারে বলতে পারছি না।

গত শুক্রবার (১৬ জুন) দিবাগত রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে ড. মোশাররফকে বসুন্ধরায় এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ