জাতীয় পার্টি কোনও ব্যক্তি বিশেষ বা গোষ্ঠীর উন্নয়নে বিশ্বাসী নয় : বাবলা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয় পার্টি কোনও ব্যক্তি বিশেষ বা গোষ্ঠীর উন্নয়নে বিশ্বাসী নয় : বাবলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ২৩, ২০২৩ ১১:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ২৩, ২০২৩ ১১:১০ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, ‘প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেছিলেন। জাতীয় পার্টি উদার গণতান্ত্রিক, ইসলামি মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দল হিসেবে দেশে সুদৃঢ় গণতন্ত্র প্রতিষ্ঠা ও গণমানুষের স্বার্থে রাজনীতি করে। জাতীয় পার্টি কোনও ব্যক্তি বিশেষ বা গোষ্ঠীর উন্নয়নে বিশ্বাসী নয়।’

শুক্রবার (২৩ জুন) বিকালে নিজ নির্বাচনি এলাকার শ্যামপুর থানার ৫১ নম্বর ওয়ার্ডে মীরহাজীরবাগ এলাকায় ওয়ার্ড জাতীয় পার্টির কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় আবু হোসেন বাবলা এমপি এ কথা বলেন।

সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের দেশের সকল মানুষের সমান অধিকার প্রতিষ্ঠার জন্য সাহসিকতার সঙ্গে সংগ্রাম করছেন। আগামী জাতীয় নির্বাচনে লাঙ্গল নিয়ে জাতীয় পার্টির নেতারা লড়বে দেশের সকল মানুষের বিকাশের জন্য। একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনা ও ইসলামি মূল্যবোধের শক্তি হিসেবে জাতীয় পার্টি রাষ্ট্রক্ষমতায় গেলে একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবে।’

শ্যামপুর থানা জাতীয় পার্টির সভাপতি কাওসার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে, ৫১ নম্বর ওয়ার্ড জাপার সভাপতি জাহিদ হোসেন, শ্যামপুর থানা যুব সংহতির আহ্বায়ক মারুফ হাসান মাসুম, ৫১ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমাস প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ