সিঙ্গাপুর নেওয়া হবে খন্দকার মোশাররফকে - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৫১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিঙ্গাপুর নেওয়া হবে খন্দকার মোশাররফকে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ২৪, ২০২৩ ৬:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ২৪, ২০২৩ ৬:৩৮ অপরাহ্ণ

 

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে। আট দিন চিকিৎসা শেষে আজ তাকে এভার কেয়ার হাসপাতালে থেকে বাসায় নিয়ে আসা হয়েছে।

শনিবার (২৪ জুন) খন্দকার মোশাররফের ছেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন এ কথা জানান।

তিনি বলেন, হাসপাতাল থেকে আজ তাকে বাসায় নিয়ে আসা হয়। তবে, এখনও পুরোপুরি সুস্থ না হওয়ায় তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে। তার প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, গত ১৭ জুন হঠাৎ বুকে ব্যাথা উঠলে খন্দকার মোশাররফ হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ