পশুরহাটে সর্বদা নিরাপত্তা ব্যবস্থা অটুট থাকবে: আইজিপি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৪১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পশুরহাটে সর্বদা নিরাপত্তা ব্যবস্থা অটুট থাকবে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ২৫, ২০২৩ ৩:১২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ২৫, ২০২৩ ৩:১২ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

আসন্ন ঈদ উপলক্ষে পশুরহাটগুলোতে সার্বক্ষণিকভাবে নিরাপত্তা ব্যবস্থা অটুট থাকবে বলে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন।টানা-হেঁচড়া করে যদি কেউ কোনো পশুবাহী ট্রাক বা নৌকা থামাতে চায় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন।

শনিবার (২৪ জুন) গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনে গিয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন

আইজিপি বলেন, ‘কোনো কোনো সময় দেখা গেছে গরু নিয়ে টানা-হেঁচড়া হয়, চাঁদাবাজির অভিযোগ আসে। যদি কেউ কোনো পশুবাহী ট্রাক বা নৌকা থামিয়ে চাঁদাবাজি করতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ব্যবসায়ী, ইজারাদার ও পশুবহনকারী গাড়ির চালকেদের উদ্দেশ্যে আইজিপি বলেন, ‘আপনারা এ ধরণের কোনো সমস্যার সম্মুখীন হলে নিকটস্থ পুলিশের সহায়তা নেবেন অথবা ৯৯৯ নম্বরে ফোন করবেন। আপনারা আমাদের সহায়তা দিন, আমরা আপনাদের সেবায় নিয়োজিত আছি। আইনশৃঙ্খলা রক্ষা এবং যাত্রীদের যাতায়াত সুগম করতে পুলিশ আপনাদের পাশে রয়েছে। যেখানেই কোনো সমস্যা হবে, সেখানেই দ্রুত সমাধানের ব্যবস্থা করা হবে।’

গত ঈদের চেয়ে এবারের ঈদে চ্যালেঞ্জ একটু বেশি। গতবারের ঈদে কাজ ছিল শুধু যাত্রী সাধারণকে তাদের গন্তব্যে পার করা। এবার একদিকে যাত্রী সাধারণ গন্তবে যাবে অন্যদিকে পশুবাহী ট্রাক-নৌকা যাতায়ত করবে রাস্তা-ঘাট ও নদীতে। এছাড়া এ ঈদের সময় মৌসুমি ফলবাহী গাড়িও চলাচল করবে। সেগুলোকেও আটকানো যাবে না। এসব কিছু বিবেচনা করে নানামুখী ব্যবস্থা নেয়া হয়েছে।’

গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মো. মাহবুবুর রহমান বলেন, ঈদ উপলক্ষে মহানগর পুলিশের পক্ষ্য থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পোশাক ও সাদা পোশাকে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সড়ক-মহাসড়কে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। ছিনতাই প্রবণ এলাকা বিশেষ নজরদারীতে থাকবে।

এর আগে আইজিপি গাজীপুর চান্দনা-চৌরাস্তা এলাকায় পৌঁছলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় গাজীপুরের মেট্রোপলিটন পুলিশ। পরে তিনি গাড়ি চালকদের মাঝে ট্রাফিকিং সংক্রান্ত সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

পুলিশের অতিরিক্ত আইজি (হাইওয়ে) মো. শাহাবুদ্দিন খান, ডিআইজি মো. হায়দার আলী খান, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. দেলোয়ার হোসেন, গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. আলমগীর হোসেন, মোহাম্মদ ইলতুৎমিশ, মো. ইব্রাহিম খান ও আবু তোরাব মো. শামসুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ