সানি লিওনের প্রিয় খেলোয়াড় কে? - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৪০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সানি লিওনের প্রিয় খেলোয়াড় কে?

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ২৫, ২০২৩ ১:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ২৫, ২০২৩ ১:৫৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো হলেন বিশ্বের সর্বকালের সেরা দুই ফুটবলার। শুধুমাত্র ক্রীড়াপ্রেমীরাই নয়, যেকোনো পেশার সঙ্গে যুক্ত বা আগ্রহ রাখা মানুষরাও তাদের অসাধারণ কীর্তিকলাপ দেখে অনুরাগী হয়ে যান। অতীতে অন্যান্য ক্ষেত্রের অনেক সুপারস্টারদের এই দুই কিংবদন্তিদের প্রতি তাদের আবেগ বা ভালোবাসার প্রকাশ ঘটাতে দেখা গেছে।

কিন্তু এই তালিকায় আসেন না বলিউডের তারকা অভিনেত্রী সানি লিওন। সম্প্রতি ইনস্টাগ্রামে তার ভক্তরা তার কাছে জানতে চেয়েছিলেন যে, তিনি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মধ্যে কাকে বেশি পছন্দ করেন? সকলকে অবাক করে দিয়ে নিজের পছন্দের ফুটবলের হিসেবে দুই মহাতারকার বদলে ভারতীয় ফুটবল অধিনায়ক এবং কিংবদন্তি সুনীল ছেত্রীর নাম নিয়েছিলেন।

তার এই বক্তব্যের পর সকলেই অবাক হয়েছিলেন। সুনীল ছেত্রী ভারতীয় ফুটবলের সর্বোচ্চ কিংবদন্তি। তিনি আন্তর্জাতিক মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করেছেন একাধিকবার। কিন্তু তাও ভারতে বেশিরভাগ ফুটবলপ্রেমীদের যদি জিজ্ঞাসা করা হয় তার প্রিয় ফুটবলারের নাম কী, তাহলে মেসি বা রোনালদোর নামটাই সাধারণত উঠে আসে। সুনীল সকলের পছন্দের হওয়া সত্ত্বেও সকলের কাছে প্রিয় আখ্যা খুবই কম পেয়েছেন। কিন্তু সানি তাকে এই জায়গা দেওয়ায় তার প্রতি ভক্তদের শ্রদ্ধা আরও বেড়ে গেছে।

সুনীল ছেত্রী বর্তমানে বিশ্বের সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতাদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। তার আগে রয়েছেন শুধুমাত্র ক্রিশ্চিয়ানো রোনালদো (১২৩), ইরানের আলি দাই (১০৯) এবং লিওনেল মেসি (১০৩)। সুনীল ছেত্রী বর্তমানে দুর্দান্ত ছন্দে রয়েছেন এবং এই ছন্দ বজায় রাখলে চতুর্থ ফুটবলের হিসেবে ভারতের জার্সি গায়ে ১০০ গোল করার রেকর্ড ছুঁয়ে ফেলবেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ