রূপগঞ্জে পানিতে ডুবে তিন শিশু শিক্ষার্থীর মৃত্যু - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৩৯, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রূপগঞ্জে পানিতে ডুবে তিন শিশু শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ২৫, ২০২৩ ৭:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ২৫, ২০২৩ ৭:০৯ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিন স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতরা হলো রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার গন্ধব্যপুর এলাকার রুকন উদ্দিনের মেয়ে আফসানা আক্তার মারিয়া, নেত্রকোনা জেলার দুর্গাপুর এলাকার সালাম মিয়ার মেয়ে সুবর্না আক্তার ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার রোমান মিয়ার মেয়ে মারিয়া। তারা সবাই বর্তমানে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোরগাঁও এলাকার আক্তার মিয়া ও সোমা বেগমের বাড়ির ভাড়াটিয়া।
রোববার (২৫ জুন) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
তারা সকলেই গোলাকাইন্দাইল ইউনিয়নের হোড়গাও এলাকার আক্তার মিয়া ও সুমা বেগমের বাড়ির ভাড়াটিয়া এবং হোড়গাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলো।
নিহতদের পরিবারের বরাত দিয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, দুপুরে গোলাকান্দাইল ইউনিয়নের হোরগাঁও এলাকার একটি পুকুরে তিন স্কুল শিক্ষার্থী গোসল করতে যায়। তাদের কেউই সাঁতার না জানায় পুকুরের পানিতে ডুবে যায়।
পরে স্থানীয় এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ