খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুন ২৬, ২০২৩ ৬:৪৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুন ২৬, ২০২৩ ৬:৪৮ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৫ জুন) রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান তিনি।
রোববার রাতে এ বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, মহাসচিব প্রায় সময় ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করতে যান। তিনি ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে আজ দেখা করেছেন।
এদিকে দলের পক্ষ থেকে ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজ নিতে প্রতি সপ্তাহে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল। এছাড়াও দলের বিভিন্ন বিষয়ে পরামর্শের প্রয়োজন হলে বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
জনতার আওয়াজ/আ আ