ঈদের আগেই শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করুন : ডা. ইরান - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:১৯, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঈদের আগেই শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করুন : ডা. ইরান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ২৬, ২০২৩ ৯:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ২৬, ২০২৩ ৯:০১ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ
পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটির আগেই দেশের গার্মেন্টস, টেক্সটাইল ও লেদার-সকল সেক্টরের শ্রমিক-কর্মচারীদের বকেয়া ও চলতি মার্চ মাসের বেতন-ভাতা ও বোনাস পরিশোধ করার দাবি জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

মঙ্গলবার (২৬ জুন) লেবার পার্টির প্রচার সম্পাদক মো: মনির হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে ডা. ইরান বলেন, অধিকাংশ কারখানাতেই এখন পর্যন্ত মে মাসের বেতন-ভাতা দেয়া হয়নি। কিছু কিছু কারখানায় কয়েক মাসের বেতন-ভাতা বকেয়া থাকায় চলমান দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও গ্যাস বিদ্যুৎ পানির মূল্যবৃদ্ধিতে শ্রমিক কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছে। কিছু জায়গায় অভুক্ত শ্রমিকরা ক্ষুধার জ্বালায় বেতন বোনাসের জন্য রাস্তায় বিক্ষোভ করতে বাধ্য হচ্ছে।

শিল্প মালিকদের শ্রমিক কর্মচারীদের মানবিক হওয়ার আহ্বান জানিয়ে লেবার পার্টির চেয়ারম্যান ডা. ইরান বলেন, শ্রমিক বাচঁলেই শিল্প বাচঁবে। তাই অবিলম্বে সকল শিল্প, কল-কারখানায় শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ, লে-অফ, ছাঁটাই বা চাকরিচ্যুতি বন্ধ করা ও দ্রুততম সময়ে শ্রমিক-কর্মচারীদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করার আহ্বান জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ