নড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’ গ্রুপের সংঘর্ষ, আহত ৮ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’ গ্রুপের সংঘর্ষ, আহত ৮

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ৩, ২০২৩ ১:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ৩, ২০২৩ ১:২৯ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি ॥ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুরের নড়িয়ায় দু’ গ্রুপের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছে। রোববার বিকেল ৫টার দিকে রাজনগর ইউনিয়নের হাঁসের কান্দি গ্রামের শাহজাহান দেওয়ান ও মোহাম্মদ আলী দেওয়ান সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাঁসের কান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে শাহজাহান দেওয়ান ও মোহাম্মদ আলী দেওয়ান সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল।রোববার বিকেলে খিচুড়ি রান্নাকে কেন্দ্র করে দু’ গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে অন্তত ৮ জন আহত হয়। অহতদেরকে শরীয়তপুর সদর হাসপতল ও ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই এলাকার পরিবেশ এখন কিছুটা শান্ত রয়েছে। দু’ পক্ষেরই মামলার প্রসতুতি চলছে। শাহজাহান দেওয়ান এর পক্ষে আহতরা হলেন, মন্নান দেওয়ান (৪৫), আসরাফ আলী দেওয়ান (৪৮), আলকাস দেওয়ান (৫০), ফজল দেওয়ান (৭০),সোনামিয়াা দেওয়ান (৬৫), মমতাজ বেগম (৬০)। তবে গুরুতর দেখে তিনজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়।অন্যদিকে, মোহাম্মদ আলী দেওয়ানের পক্ষে মোহাম্মদ আলী দেওয়ান (৫০) ও দবির দেওয়ান (৩৫) আহত হয়েছেন।
শাজাহান দেওয়ান বলেন, বিকেলে খিচুড়ি রান্না করার সময় মোহাম্মদ আলী দেওয়ানের নেতৃত্বে কিছু সন্ত্রাসী এসে আমাদের ওপর হামলা চালায়। এতে আমরা বেশ কয়েকজন আহত হয়েছি। গুরুতর অবস্থায় ঢাকা তিনজনকে নেওয়া হয়েছে।॥
মোহাম্মদ আলী দেওয়ান বলেন, জমি কেন্দ্র করে তারা আমাদের ওপর প্রথমে হামলা চালায়। এতে আমি নিজেও আহত-রক্তাক্ত অবস্থায় আছি।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই এলাকার পরিবেশ এখন শান্ত রয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ