জনতার আওয়াজ সম্পাদক ডা. আব্দুল আজিজের মায়ের মৃত্যু, শোক - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:২৩, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জনতার আওয়াজ সম্পাদক ডা. আব্দুল আজিজের মায়ের মৃত্যু, শোক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ৩, ২০২৩ ১০:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ৩, ২০২৩ ১০:১৮ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ

যুক্তরাজ্যভিত্তিক বাংলা অনলাইন সংবাদপত্র জনতার আওয়াজ ডটকম’র প্রধান সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য ডা. আব্দুল আজিজের মা আর নেই।

রোববার (২৫জুন) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি যুক্তরাজ্যের পোর্টসমাউথের বাসায় মৃত্যুবরণ করেন ( ইন্নালিল্লহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি ২ ছেলে, ১ মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজনও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর বাড়ি গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের লামাচন্দরপুর গ্রামে। স্বামী, মৃত আকমল আলী।

শোক প্রকাশ

ডা. আব্দুল আজিজের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আছিরগঞ্জ গণপাঠাগার কর্তৃপক্ষ।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় পাঠাগারের সভাপতি, কবি ও সাহিত্যিক আতাউর রহমান আফতাব এবং সাধারণ সম্পাদক সালেহ আহমদ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানান। তারা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন।

অপর এক শোকবার্তায় সিলেট জেলা প্রেসক্লাবের তথ্যপ্রযুক্তি সম্পাদক এনামুল কবীরও গভীর শোক প্রকাশ করেছেন। তিনি আল্লাহর দরবারে সবাইকে এ শোক সইবার শক্তি দেয়ার জন্যও প্রার্থনা করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ