প্রেমিককে সামনে আনলেন সামিরা খান মাহি! - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৩২, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রেমিককে সামনে আনলেন সামিরা খান মাহি!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ৪, ২০২৩ ৫:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ৪, ২০২৩ ৫:৪৯ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

এ সময়ের জনপ্রিয়মুখ সামিরা খান মাহি প্রেম করছেন- এমন ইঙ্গিত আগেও দিয়েছেন। তবে সেখানে ঝাপসা একটা বিষয় ছিল, তবে এবার সেটা পরিষ্কার হলো- অন্তত নেটিজেনরা এমনটাই বলছেন।

ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি প্রকাশ করেছেন। যেখানে দেখা যাচ্ছে এক তরুণ মাহিকে পেছন থেকে জড়িয়ে ধরে আছেন।

অপর একটি ভিডিওতে দেখা যায়, মাহি একটি গাড়িতে বসে রয়েছেন। তারপর ধীরে ধীরে ওই তরুণের হাতে হাত রেখে মুঠোবন্দি করেন। তরুণ গাড়ি চালাচ্ছিলেন। মাহির এই ছবি দেখে অভিনেত্রী মেঘলা মুক্তা অভিনন্দন জানিয়েছেন।

মেঘলা মুক্তার অভিনন্দনের জবাব ভালোবাসার ইমোজি দিয়ে দিয়েছেন মাহি। এটাই মূলত সম্পর্কের স্বীকারোক্তি। অভিনন্দন জানিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন ফাইনালি গুড নিউজ।

এমন অজস্র অভিনন্দন মাহির ওই ভিডিও এবং ছবির ঘরে। জানা গেছে, মাহির প্রেমিকের নাম শাফি নাবিল। এর আগেও নাবিলের সঙ্গে ছবি দিয়েছিলেন সামিরা খান মাহি। সেসব ছবিতে ইঙ্গিত থাকলেও সেই ঝাপসাই ছিল।

মাহির আসল নাম ফারজানা ইয়াসমিন কলি। সামিরা খান মাহি অর্থাৎ ফারজানা ইয়াসমিন কলি জন্মগ্রহণ করেন সিলেটের লক্ষ্মীপুরে। তিনি জন্মগ্রহণ করেন ১৯৯৫ সালে ৭ ফেব্রুয়ারি। এ জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মিডিয়ায় কাজ শুরু করেন ২০১৪ সাল থেকে। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও তিনি বেশ জনপ্রিয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ