ধনাঢ্য ব্যক্তি ও মহাসড়কে করত ডাকাতি: আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৩ - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ধনাঢ্য ব্যক্তি ও মহাসড়কে করত ডাকাতি: আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ৬, ২০২৩ ৮:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ৬, ২০২৩ ৮:৪১ অপরাহ্ণ

 

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা ৩ পেশাদার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি পাইপগান, ২ রাউন্ড কার্তুজ, চারটি ছোরা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, লক্ষীপুর জেলার রতনের খিল গ্রামের বেপারী বাড়ির মৃত সফি উল্যার ছেলে বেলাল হোসেন (৩৭) একই জেলার জালিয়াকান্দি গ্রামের গোলন্দাজ বাড়ির আবুল কালামের ছেলে মনির হোসেন (৩০) ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কোয়ারিয়া গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে মো.জাকির হোসেন (৩৬)।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরের দিকে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম। এর আগে, গত মঙ্গলবার ৪ জুলাই সোনাইমুড়ী উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার ৩ ডাকাত আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে নোয়াখালী ও লক্ষ্মীপুর এলাকার ধনাঢ্য ব্যক্তিদের বাড়িতে এবং মহাসড়কে সংঘবদ্ধভাবে ডাকাতি করত। তাদের বিরুদ্ধে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানার ডাকাতি ও অস্ত্র সহ মোট ১২ মামলা রয়েছে।

এসপি আরও জানায়, এ ঘটনায় আরও একটি মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে প্রেরণের আদেশ দেয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ