সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ৭, ২০২৩ ১০:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ৭, ২০২৩ ১০:০১ অপরাহ্ণ

 

নোয়াখালী প্রতিনিধি

সুইডেনে উগ্রবাদীদের দ্বারা পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে সুবর্ণচরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করেছে ধর্মপাল মুসল্লিরা।

শুক্রবার ( ৭ই জুলাই) জুমার নামাজ শেষে শত শত মুসল্লী এই বিক্ষোভ মিছিলে অংশ নেন।

সুবর্ণচর উপজেলার বিভিন্ন মসজিদে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়। হারিছ চৌধুরীর বাজার বায়তুশ শরফ ও জামে মসজিদ থেকে জুমার নামাজ শেষে শতশত তৌহিদী জনতা বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে প্রতিবাদে একত্রিত হয়।
পরে সেইখানে তৌহিদি জনতার উদ্দেশ্যে ও সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে হযরত মাওলানা আবুল হোসাইন বক্তব্য রাখেন।

বক্তব্য শেষে মুসলিম উম্মার শান্তি ও সুইডেনে কোরআন পোড়ানোর আসামিদেরকে দ্রুত ফাঁসির দাবি জানিয়ে মোনাজাত করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ