কালোবাজারি সিন্ডিকেট সরকারকে নিয়ন্ত্রণ করছে: ডা. ইরান - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কালোবাজারি সিন্ডিকেট সরকারকে নিয়ন্ত্রণ করছে: ডা. ইরান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ৭, ২০২৩ ১০:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ৭, ২০২৩ ১০:১৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
কালোবাজারি সিন্ডিকেট সরকারকে নিয়ন্ত্রণ করছে বলে মন্তব‌্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেন, কালোবাজারি অসাধু সিন্ডিকেটের কাছে সরকার অসহায়। দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া জনজীবনকে অতিষ্ট করে তুলছে। মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণি ত্রাহী অবস্থা বিরাজ করছে। নিত্যপণ্যের বাজারের আগুনে পুড়ে জনগণ ছারখার হলেও সরকার গদি রক্ষায় ব্যস্ত।

শুক্রবার (৭ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্নাবের সামনে রমনা থানা লেবার পার্টির উদ্যোগে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তি‌নি এসব কথা বলেন। ডা. ইরান বলেন, জনগণের প্রতি জবাবদিহিতা না থাকায় দুর্নীতি লুটপাট অর্থপাচার ও দুঃশাসনে জনমনে নাভিশ্বাস উঠেছে। তাই শেখ হাসিনার সরকারের পতন ছাড়া দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতি থামবে না

তিনি বলেন, শ্রমজীবী অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই। লুটেরা কালোবাজারি সিন্ডিকেট চক্র সরকারের মদদে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় জনগণকে জিম্মি করে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি সৃষ্টি করছে। তারা সংঘবদ্ধ হয়ে নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে হাজার হাজার কোটি টাকা লুটে নিচ্ছে। সরকার অসহায়ের মতো শুধু চেয়ে দেখছে।

রমনা থানা লেবার পার্টির আহ্বায়ক মো. ইমরান হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, ঢাকা মহানগর লেবার পার্টির সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, নগপা সভাপতি মাস্টার আবদুল মান্নান, নগর সাধারণ সম্পাদক মো. হুমাউন কবির, প্রচার সম্পাদক মনির হোসেন, ছাত্রমিশন কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মো. মিলন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সহ-সভাপতি মো. শুভ আহমেদ, প্রচার সম্পাদক হাফিজুর রহমান রিফাত প্রমুখ।

সমাবেশ থেকে আগামী ১১ জুলাই (মঙ্গলবার) বিকেল ৪টায় সোনালী ব্যাংকের সামনে মতিঝিল থানা লেবার পার্টির উদ্যোগে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ