পশ্চিম বাকলিয়ায় বিএনপির সদস্য সংগ্রহ শুরু - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:০২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পশ্চিম বাকলিয়ায় বিএনপির সদস্য সংগ্রহ শুরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১২, ২০২২ ৯:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১২, ২০২২ ৯:৩০ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রত্যেক নেতাকর্মীকে নতুন সদস্য সংগ্রহ অভিযানে অগ্রণী ভূমিকা রাখতে হবে। আমরা মহানগর বিএনপি বাকলিয়াতে সদস্য ফরম বিতরণের উদ্বোধন করলাম। এই ধারাবাহিকতায় সারা চট্টগ্রামে সদস্য সংগ্রহ অভিযান অব্যাহত থাকবে।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগরীর ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে বিএনপির সদস্য ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, সদস্য ফরম বিতরণ শেষে ইউনিট কমিটি গঠন করা হবে এবং ইউনিট কমিটির ভোটের মাধ্যমে ওয়ার্ড কমিটি গঠন করা হবে। একইভাবে সম্মেলনের মাধ্যমে থানা ও মহানগর কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন।

১৭ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সেকান্দরের সভাপতিত্বে বিশেষ বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ন আহ্বায়ক ও ইউনিট পুনর্গঠন কমিটির প্রধান আলহাজ্ব এমএ আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিট পুনর্গঠন কমিটির সদস্য আব্দুল হালিম শাহ আলম, মাইমুনুল ইসলাম হুমায়ুন, আব্দুস সাত্তার সেলিম, মনোয়ারা বেগম মনি প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ