বেটিং অ্যাপের বিজ্ঞাপনী প্রচারে নুসরাত, ক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বেটিং অ্যাপের বিজ্ঞাপনী প্রচারে নুসরাত, ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ৯, ২০২৩ ৭:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ৯, ২০২৩ ৭:১৯ অপরাহ্ণ

 

বিশেষ সংবাদদাতা, কলকাতা
পঞ্চায়েত নির্বাচনের হিংসা ও ১৮ জনের জীবনান্তের মাঝখানেই টলিউডের লাস্যময়ী অভিনেত্রী নুসরাত জাহানের একটি খুল্লামখুল্লা বিজ্ঞাপনী প্রচারের ভিডিও প্রকাশিত হয়েছে। এমন কতই তো হয়ে থাকে। তাতে তো এমন ঝড় ওঠে না।

কিন্তু, নুসরাত জাহানের ক্ষেত্রে উঠেছে। শুধু, নেটিজেনরা নয়, সাধারণ মানুষও ক্ষোভে ফেটে পড়েছেন। কারণ, নুসরাত শুধু একজন অভিনেত্রী নন, তিনি তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য। অভিযোগ, গোটা বাংলা যখন জ্বলছে তখন নুসরাত কিনা জুয়ার বিজ্ঞাপন প্রচার করছেন।

তার নিজের সংসদ ক্ষেত্র বসিরহাট অশান্ত। বাগদায় লাশ পড়েছে। সেই সময় নুসরাতের এই বেটিং অ্যাপের প্রচার কেউ মেনে নিতে পারছে না। বিজ্ঞাপনে দেখা যাচ্ছে লাস্যময়ী পোশাকে নুসরাত জুয়ার এই অ্যাপে যোগদানের আবেদন জানাচ্ছেন। এখানেই আপত্তি, তিনি রাজনীতি করেন।

রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি যখন উত্তপ্ত তখন নুসরাতের এই জুয়ার প্রচার মেনে নিতে পারছেন না নেটিজেন থেকে শুরু করে সাধারণ মানুষ।
নুসরাত জানাচ্ছেন, বিজ্ঞাপনের শুটিং অনেকদিন আগেই হয়ে গিয়েছিলো। বিজ্ঞাপন প্রচার কবে করা হবে তা মডেলের হাতে থাকে না। তবে, তিনি রাজনৈতিক সহিংসতার জন্যে দায়ী করেছেন বিরোধীদের।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ