বিএনপি-জাপার সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক ১৫ই জুলাই
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুলাই ১০, ২০২৩ ২:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুলাই ১০, ২০২৩ ২:০৭ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বাংলাদেশের জাতীয় নির্বাচনের প্রস্তুতি পর্যবেক্ষণে ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল বিএনপি, জাতীয় পার্টি ও এবি পার্টির সঙ্গে বৈঠক করবে। আগামী ১৫ই জুলাই বিকেলে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। বিএনপির একটি দায়িত্বশীল সূত্র আজ সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, আগামী ১৫ই জুলাই বিকেল চারটা থেকে ৫টা পর্যন্ত ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়ন দূতাবাস কার্যালয়ে বিএনপি, জাতীয় পার্টি ও এবি পার্টির সঙ্গে পৃথকভাবে সফররত ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জনতার আওয়াজ/আ আ