সুনামগঞ্জে মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে সংঘর্ষে নিহত ৩ - জনতার আওয়াজ
  • আজ রাত ২:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সুনামগঞ্জে মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ১০, ২০২৩ ৩:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ১০, ২০২৩ ৩:৪৪ অপরাহ্ণ

 

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জের পূর্ব বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলো- গ্রামের আব্দুল লতিফের ছেলে নুরুল হক (৪৫), আব্দুস সুফির ছেলে বাবুল মিয়া (৫০) এবং আব্দুল বাসিরের ছেলে শাহজাহান মিয়া (৫৫)। তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরী।
সম্প্রতি মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাদ গ্রামের দুই পক্ষের মধ্যে এ বিরোধ চলছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত জায়গা সংক্রান্ত বিরোধ চলছে। এর আগেও বেশ কয়েক বার দু’পক্ষ বিরোধে জড়ায়। রোববার বিকালে গ্রামের মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে সরাই মোড়ল ও মালদার গোষ্ঠীর লোকদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনায় সোমবার সকালে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় দুই পক্ষের লোকেরা দেশীয় ও ধারালো অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলে সরাই মোড়ল গ্রুপের নুরুল হক ও বাবুল মিয়া নিহত হন। এসময় উভয় গ্রুপের গুরুতর জখমসহ ৩০ জন আহত হয়েছেন বলে জানা যায়।

অপরদিকে শাহজাহান মিয়া নামে আরেকজন কৈতক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ চৌধুরী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ