আগামীকাল বুধবার রাজধানীতে সমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জুলাই ১১, ২০২৩ ১০:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জুলাই ১১, ২০২৩ ১০:১২ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
রাজধানীর নয়া পল্টনে আগামীকাল বুধবার (১২ জুলাই) বড় ধরনের সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই সমাবেশ থেকে এক দফার ঘোষণা আসার কথা থাকলে ডিএমপি থেকে এখনও সমাবেশের আনুষ্ঠানিক অনুমতি পায়নি দলটি।
তবে ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, শর্তসাপেক্ষে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়া হবে।
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে এ ব্যাপারে বলেন, বিএনপিকে এখনো সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে অনুমতি দেওয়ার প্রক্রিয়া চলছে। আজকে অনুমতি দেওয়া হতে পারে।
গোলাম ফারুক আরো বলেন, অনুমতি দিলেও শর্ত থাকবেই। ২০ থেকে ২৫টি শর্তসাপেক্ষে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়া হবে।
এর আগে গত বছরের ১০ ডিসেম্বর ২৬ শর্তে রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপিকে গণসমাবেশের অনুমতি দিয়েছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ওই সময় দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শর্ত মেনেই বিএনপি সমাবেশ করেছিল। এরও আগে সোহরাওয়ার্দী উদ্যানেও একই শর্ত দিয়েছিল ডিএমপি।
জনতার আওয়াজ/আ আ