গোপালগঞ্জে বাস শ্রমিক ইউনিয়নের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোপালগঞ্জে বাস শ্রমিক ইউনিয়নের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১৩, ২০২৩ ৭:১৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১৩, ২০২৩ ৭:১৪ পূর্বাহ্ণ

 

৩০টি বাড়ি-ঘর ভাঙচুর, ৪০ রাউন্ড গুলি নিক্ষেপ, আটক ৬

গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা বাস শ্রমিক ইউনিয়নের বর্তমান ও সাবেক সভাপতির সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় গোপালগঞ্জ শহরতলীর হরিদাসপুর পূর্বপাড়ায় এ সংঘর্ষ হয়।সংঘর্ষ চলাকালে অন্তত ৩০টি বাড়ি-ঘর ভাঙচুর করা হয়। সংঘর্ষ থামাতে শর্ট গানের ৪০ রাউন্ড গুলি নিক্ষেপ ও ৬ জনকে আটক করেছে পুলিশ।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা বাস শ্রমিক ইউনিয়নের বর্তমান সভাপতি বুলবুল ইসলাম ও সাবেক সভাপতি জাসু শেখের মধ্যে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। এরই জের ধরে সন্ধ্যায় দুই পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়েন।ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে একে অপরের ওপর বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপ করলে কমপক্ষে ৩০জন আহত হন। এসময় উভয় পক্ষের অন্তত ৩০টি বাড়ি-ঘরে ভাঙচুর চালিয়ে লুটপাট করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস ও ৪০ রাউন্ড শর্ট গানের গুলি নিক্ষেপ করে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়। মারাত্মক আহত ১০ জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ