কাঁচপুরে বড় ভাইকে হত্যা ও ছোট ভাই গুরুতর আহত ঘটনায় গ্রেফতার-২ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কাঁচপুরে বড় ভাইকে হত্যা ও ছোট ভাই গুরুতর আহত ঘটনায় গ্রেফতার-২

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১৩, ২০২৩ ৫:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১৩, ২০২৩ ৫:৩৩ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুরে ছুড়িকাঘাতে রড় ভাইকে হত্যা ও ছোট ভাইকে গুরুতর আহত ঘটানায় জড়িত ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি, নগদ ১৫০০ টাকা। বৃহস্পতিবার (১৩ জুলাই) ভোরে তাদের ফতুল্লার তল্লা ও সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
গ্রেপ্তারকৃতরা হলো সিদ্ধিরগঞ্জের সাইলো এলাকার মৃত নূর ইসলামের ছেলে শাহ আলম ও চিটাগাং বাগানবাড়ি এলাকার মৃত রুহুল আমিনের ছেলে ইমরান হোসেন।
পুলিশ সুপার জানান, গত ১০ জুলাই রাতে কাজের উদ্দেশ্যে আরমানুল ইসলাম রোহান ও আরমানুল ইসলাম রিপন নামে দুই ভাই চট্টগ্রামের পটিয়া থেকে সৌদিয়া বাসে করে নারায়ণগঞ্জে আসে। ভোরে কাঁচপুর ব্রীজের পশ্চিম পাশে নামেন। সেখান থেকে সিদ্ধিরগঞ্জে আসার পথে কাঁচপুর ব্রীজের পশ্চিম পাশে মহাসড়কের উপর আসলে ছিনতাইকারীদের কবলে পড়ে দুই ভাই। তাদের আটক করে ভয়ভীতি দেখিয়ে সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করার চেষ্টা করে। এতে বাধা দিলে তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোহানের মৃত্যু হয় ও আরেক ভাই রিপন চিকিৎসাধীন রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ