ভন্ড,প্রতারক,মিথ্যাবাদী সরকারকে বিদায় করুন : মান্না - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভন্ড,প্রতারক,মিথ্যাবাদী সরকারকে বিদায় করুন : মান্না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ১৪, ২০২৩ ৪:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ১৪, ২০২৩ ৪:৫২ অপরাহ্ণ

 

এই সরকার মিথ্যাবাদী, ভন্ড, প্রতারক। এরা ক্ষমতায় থাকলে গুম, খুন, নির্যাতন চলতেই থাকবে। ওদের ক্ষমতা থেকে নামানোর সময় এসে গেছে।একদফা আন্দোলনের ঘোষণা করা হয়েছে। এই আন্দোলনেই তাদের পতন নিশ্চিত করা হবে।তারা আমাদের পুরানো মামলা নতুন করে সামনে এনে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার ষড়যন্ত্র শুরু করেছে কিন্তু তারা ভুলে গেছে তাদের কাম ডাউন শুরু হয়েছে। বিগত ১৫ বছরের দুঃশাসন, দুর্নীতি, গুম,খুন,ক্রসফায়ার এবং বিডিআর হত্যার দায় কোনভাবে এড়াতে পারবেনা।আমাদের কথা ভুলে গিয়ে নিজেদের অপকর্মের কথা ভাবুন।জেলে যাওয়ার প্রস্তুতি নিন।কান্নার দিন শেষ হয়ে গেছে।গত ১০/১২বছর গুম,খুন হওয়া পরিবারের সদস্যদের চোখের পানি অনেক ঝড়েছে।এখন ওদের কান্নার পালা শুরু হবে।
আজ জাতীয় প্রেসক্লাবের সামনে ভয়েজ অফ ভিক্টিম ফ্যামিলির আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহামুদুর রহমান মান্না এসব কথা বলেন। তিনি আরো বলেন, বর্তমান বাংলাদেশের মানুষ তাদের ভোটের অধিকার, গণতন্ত্র ও আইনের শাসন হারিয়েছে, হারিয়েছে সংবাদপত্রের স্বাধীনতা।যারা গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতাসহ নাগরিক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য সংগ্রাম করছে তারা বর্তমান অসহ্য যন্ত্রণায় দিনযাপন করছে।বর্তমান শাসকগোষ্ঠী জনগণ কর্তৃক ধিকৃত হয়ে রাজনৈতিক পরিস্থিতির টালমাটাল অবস্থার সৃষ্টি করে সহিংসতা আর হত্যাকেই শ্রেষ্ঠ সমাধান হিসাবে মনে করছে।বিএনপিসহ গণতন্ত্রকামী মানুষদের বিরুদ্ধে সরকারি সন্ত্রাসী বাহিনী যেমন টার্গেট কিলিং করছে,ঠিক তেমনি ভাবে গত এক দশকের বেশি সময় যাবত বর্তমান ভোটার বিহীন অবৈধ সরকারের পোষা আইন রক্ষাকারী বাহিনী গুম,খুন ও গ্রেফতারের পর রিমান্ডে অত্যাচারের মাধ্যমে খুনের সাথে জড়িয়ে পরছে।এই অন্ধকার কালো রাত থেকে জাতিকে মুক্তি দিতে হলে রাজপথে ফয়সালা করতে হবে।

নাগরিক সংহতি পরিষদের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন,ভয়েজ অফ ভিক্টিম ফ্যামিলির পাশে আমরা আছি।কিন্তু এমন একটা সরকার এখন ক্ষমতা অবৈধভাবে দখল করে বসে আছে।যাদের আমলে আইন রক্ষাকারী বাহিনী কর্তৃক বিএনপির প্রায় ৬০০ ব্যাক্তিকে গুম করেছে, অসংখ্য বিরোধী মতের মানুষদের খুন করেছে।সব চেয়ে বড় উদ্বেগের বিষয় এই যে,বিভিন্ন সময়ে বিএনপিসহ গণতন্ত্রকামী জনতার প্রায় শতাধিক ব্যাক্তিকে মিথ্যা মামলায় অভিযুক্ত করে তাদের গ্রেফতার করে রিমান্ডের নামে অত্যাচার করে কারাগারেই খুন করেছে। এমন কি গ্রেফতারের পর রিমান্ডে অত্যাচারের কারনে পরিবর্তিতে অসুস্থ হলেও বিনা চিকিৎসায় মেরে ফেলছে।যাদের পরিবার গুলো তাদের আপনজন হারিয়ে এখন নিঃস্ব,ভীত ও সন্ত্রস্ত।এই সব পরিবারের উক্ত বর্বরতা শিকার হয়ে তাদের প্রিয়জনকে যেমন হারিয়েছে, তেমনি সন্তানরা হারিয়েছে তাদের পিতা,ভাই হারিয়েছে তাদের ভাই কে,স্ত্রী হারিয়েছে তাদের স্বামী কে,মা হারিয়েছে তার সন্তানকে। একটি স্বাধীন রাস্ট্রে অবশ্যই বিচার বিভাগ স্বাধীন হতে হবে,স্বাধীন ও নিরপেক্ষ হতে হবে আইন রক্ষাকারী বাহিনীকেও কিন্তু বর্তমান সরকারের আমলে এরুপ পরিস্থিতি নেই বললেই চলে।
তিনি আরো বলেন, বিচারহীনতা, আইনের শাসনের অনুপস্থিতির জন্যই কি বাংলাদেশ স্বাধীন হয়েছিল?
আওয়ামী সরকারের বিরোধীদের জীবন কাটে হামলা,মামলা,গুম,গ্রেফতার আতংকে।নিষ্ঠুর রাজদণ্ড এখন প্রতিনিয়ত জনগনের স্বাধীনতা ধ্বংস করতে উম্মাদের মত আচরন করছে।এই দুঃসহ জীবন থেকে অসহায় পরিবার গুলো মুক্তি চায়।তাদের পাশে দাঁড়াতেই আজ হাজির হয়েছি।

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো.মঞ্জুর হোসেন ঈসা’র পরিচালনার ভিক্টিম পরিবারের মধ্যে উপস্থিত ছিলেন যশোর চৌগাছা পৌর বিএনপির সহ সভাপতি, পুলিশের নির্যাতনের শিকারে নিহত নজরুল ইসলাম শান্তির ছেলে মেহেদী হাসান,২০১৫ সালে আন্দোলনে ঢাকার রায়বাগে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা শেখ মো.জাহাঙ্গীর হোসেন এর ছোট ভাই আজমল ফরাজি,বংশাল থানা বিএনপি সহ সভাপতি, পুলিশের নির্যাতনে মৃত্যু এরশাদ আলী লাডলার স্ত্রী নাসরিন, ২০১৩ সালে ৪ ডিসেম্বর গুম ড্রাইভার কাওসার হোসেনের মেয়ে লামিয়া আক্তার মীম, গুম হওয়া রাশেদ এর ছেলে রিমন,গুম হওয়া চঞ্চলের ছেলে আহাদ।
আরো বক্তব্য রাখেন নির্যাতনের শিকারে মৃত শাহবাগ থানার ২০ নং ওয়ার্ডের সদস্য সচিব রফিকুল ইসলাম এর ছোট ভাই, নির্যাতনের শিকারে মৃত্যু বন্দর থানা বিএনপি নেতা আব্দুল ওয়াদুদ খন্দকার এর ছোট ভাই, পুলিশের নির্যাতনের শিকার হয়ে মৃত্যু ছাত্রদলের নেতা নুরুল আফসারের স্ত্রী সহ ৪০টি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ