হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অভিনেত্রী মাধুবী মুখোপাধ্যায় - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অভিনেত্রী মাধুবী মুখোপাধ্যায়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ১৪, ২০২৩ ৯:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ১৪, ২০২৩ ৯:৩৬ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি হয়েছিলেন হাসপাতালে। শুক্রবার (১৪ জুলাই) ছাড়া পেয়ে বাড়িতে ফিরলেন ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়।

২১ জুন পায়ে সংক্রমণ নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। প্রথমে তাকে রাখা হয়েছিল জেনারেল বেডে।

তবে পরে মাধবী মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। সেই খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন অনুরাগীরা। তবে শুক্রবার (১৪ জুলাই) হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে ফিরলেন বর্ষীয়ান অভিনেত্রী। অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিনেত্রীর দুই পায়ে ব়্যাশ বেরিয়েছিল।

তার থেকেই শারীরিক অবস্থার অবনতি ঘটে। ড. বিশ্বজিৎ ঘোষ দস্তিদারের নেতৃত্বে এক মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল মাধবী মুখোপাধ্যায়ের। বৃহস্পতিবারও অভিনেত্রীর নানান পরীক্ষা-নীরিক্ষা হয়েছে। টেস্টের রিপোর্ট ঠিকঠাক আসায় শুক্রবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বর্ষীয়ান অভিনেত্রীকে।

হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, ত্বকের যে সমস্ত সমস্যা দেখা দিয়েছিল তা পুরোপুরি সেরে গেছে। তবে আপাতত বিশ্রামে থাকতে হবে তাকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ