বিএনপির গাড়িবহরে হামলার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:২০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির গাড়িবহরে হামলার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ১৫, ২০২৩ ১২:৩৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ১৫, ২০২৩ ১২:৩৫ পূর্বাহ্ণ

 

জবি প্রতিনিধি

কুমিল্লায় বিএনপির গাড়িবহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জবি ছাত্রদল।

শুক্রবার (১৪ জুলাই) রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মো: মিজানুর রহমান শরীফ এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে জবি ছাত্রদল। মিছিলটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়।

এই বিষয়ে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মিজানুর রহমান শরীফ বলেন, আমাদের শান্তিপূর্ণ পদযাত্রা ব্যাহত করতে এ হামলা চালানো হয়েছে। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। একইসঙ্গে এই সরকারের পদত্যাগ দাবি করছি।’

বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি করিম প্রাধান রনি, সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহাদত হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইব্রাহীম কবির মিঠু,জবি ছাত্রদলের সহ-সভাপতি আবিদ কামাল রুবেল, মোঃ রুহুল আমিন টুটুল ও অনান্যরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ