৩০ বছরের প্রথা ভেঙে চুমু খেলেন কাজল! - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:১১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৩০ বছরের প্রথা ভেঙে চুমু খেলেন কাজল!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ১৫, ২০২৩ ১০:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ১৫, ২০২৩ ১০:৩১ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। প্রায় ৩০ বছরের ক্যারিয়ার অভিনেত্রীর। কিন্তু লম্বা এই সময়ে কখনো পর্দায় সহকর্মী কারো ঠোঁটে চুমু খাননি তিনি। এবার সেই নিয়মই ভাঙলেন ৪৮ বছর বয়সী এই অভিনেত্রী। প্রথমবারের মতো পর্দায় কাউকে চুমু খেলেন অজয়পত্নী।

‘লাস্ট স্টোরিজ ২’-এ কুমুদ মিশ্রার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে আলোচনার সৃষ্টি করেছিলেন কাজল। এবার একধাপ এগিয়ে সেই অভিনেতার ঠোঁটে চুমু খেয়েছেন তিনি।

শুক্রবার (১৪ জুলাই) ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিমিং শুরু হয়েছে কাজলের ‘দ্য ট্রায়াল’ সিরিজ। এতে ‘নো-কিসিং পলিসি’ ভেঙেছেন অভিনেত্রী। যা দেখে অবাক হয়েছেন ভক্ত-অনুরাগীরা।

মার্কিন টিভি সিরিজ ‘দ্য গুড ওয়াইফ’-এর রিমেক ‘দ্য ট্রায়াল’। যেখানে দেখা যাবে, কোনো এক অপরাধের কারণে জেলে যাবেন কাজলের স্বামী রাজীব। এরপরই সংসারের দায়িত্ব এসে পড়ে কাজলের কাঁধে। ফিরে যান নিজের পুরোনো আইনজীবী পেশায়। এরপর তার লাইফে আগমন ঘটে কলেজ জীবনের প্রেমিকের। যার পরিণতি গিয়ে দাড়ায় এই চুমুর দৃশ্য।

বহু চর্চিত এই চুমুর দৃশ্য নিয়ে অভিনেতা জানান, ‘আমরা একটা নামী হোটেলে এই দৃশ্য শ্যুট করেছি। এই দৃশ্যের চিত্রায়ণের সময় আমাদের মধ্য়ে কোনো রকম লজ্জাবোধ কাজ করেনি। আমরা বেশ কয়েকবার দৃশ্য়টির রিহার্সাল করেছিলাম, তারপর শট দেই।’

যিশু-কাজল-আলি ছাড়াও ‘দ্য ট্রায়াল’ সিরিজে অভিনয় করেছেন মানাসভি মামগাই, শিবা চড্ডা,বীণা বন্দ্যোপাধ্যায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ