আরও ৪ জেলায় জেলা প্রশাসক পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুলাই ১৬, ২০২৩ ৩:৩৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুলাই ১৬, ২০২৩ ৩:৩৩ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক
দেশের আরও চার জেলায় জেলা প্রশাসক (ডিসি) পরিবর্তন হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় শনিবার এক প্রজ্ঞাপনে এই রদবদলের কথা জানিয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. গোলাম মওলাকে নওগাঁর জেলা প্রশাসক করা হয়েছে। মুন্সিগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলকে গাইবান্ধায় একই পদে বদলি করা হয়েছে।
এছাড়া, ভোলার জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদকে শরীয়তপুরের জেলা প্রশাসক করা হয়েছে। শরীয়তপুরের জেলা প্রশাসক আরিফুজ্জামানকে ভোলায় একই পদে বদলি করা হয়েছে।
দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই নিয়ে চলতি জুলাই মাসেই ৩২ জেলায় জেলা প্রশাসক পদে পরিবর্তন আনল সরকার।
জনতার আওয়াজ/আ আ