চিকিৎসকদের আন্দোলনে লাঠিচার্জের অভিযোগ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:১০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চিকিৎসকদের আন্দোলনে লাঠিচার্জের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ১৬, ২০২৩ ৪:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ১৬, ২০২৩ ৪:৩৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

রাজধানীর শাহবাগে ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত ট্রেইনি চিকিৎসকদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ পাওয়া গেড়ছে। এতে কয়েকজন চিকিৎসক আহত হয়েছেন বলেও দাবি করেছেন আন্দোলনকারীরা।

রবিবার (১৬ জুলাই) দুপুরে বিএসএমএমইউ থেকে শাহবাগ মোড়ে অবস্থান করতে গেলে পুলিশ তাদের লাঠিচার্জ করে বলে অভিযোগ করা হয়েছে।

পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সাবেক আহ্বায়ক ডা. মো. হাবিবুর রহমান সোহাগ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা যখন শান্তিপূর্ণ আন্দোলনের জন্য শাহবাগ মোড়ে অবস্থান করতে যাই, তখন আমাদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। লাঠিচার্জে আমাদের বেশ কয়েকজন চিকিৎসক আহত হয়েছেন। এ ঘটনার আমরা নিন্দা জানাই।

ডা. সোহাগ বলেন, আমরা শাহবাগ থেকে এলিফ্যান্ট রোডে অবস্থান নিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।

এর আগে রোববার (১৬ জুলাই) দুপুর ১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভেতর থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিতে চাইলে পুলিশ ও চিকিৎসকদের মাঝে ধস্তাধস্তি হয়। এরপর একপর্যায়ে শাহবাগের সায়েন্সল্যাবের রাস্তা অবরোধ করে সেখানে অবস্থান নেন তারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ