বিএনপির পদযাত্রায় লাখ নেতাকর্মীদের ঢল - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৪৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির পদযাত্রায় লাখ নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ১৯, ২০২৩ ২:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ১৯, ২০২৩ ২:১৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

সরকার পতনের একদফা দাবিতে দ্বিতীয় দিনের মতো পদযাত্রা করছে বিএনপি। বুধবার (১৯ জুলাই) রাজধানীর আব্দুল্লাহপুর থেকে শুরু হওয়া এ পদযাত্রা কর্মসূচিতে লাখ নেতাকর্মীদের ঢল লক্ষ করা গেছে।

এদিন সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিমানবন্দর এলাকায় পৌঁছান নেতারা। খন্ড খন্ড মিছিল থেকে বিমানবন্দর সড়ক এখন লোকে-লোকারণ্য। নেতাকর্মীরা সরকার বিরোধী নানা স্লোগান দিচ্ছেন। পোস্টার, ফেস্টুন ও ব্যানারে ছেয়ে গেছে পুরো এলাকা।

বেলা ১১টা ৫ মিনিটে আব্দুল্লাহপুর থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে এ পদযাত্রা শুরু হয়। এই পদযাত্রায় রামপুরা ব্রিজ থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা অংশ নিবেন। পথযাত্রায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ