দেশে প্রথমবারের মতো সংবাদ পাঠ করলো কৃত্রিম বুদ্ধিমত্তা অপরাজিতা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশে প্রথমবারের মতো সংবাদ পাঠ করলো কৃত্রিম বুদ্ধিমত্তা অপরাজিতা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ১৯, ২০২৩ ৯:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ১৯, ২০২৩ ৯:০১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

দেশের ইতিহাসে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকা সংবাদ উপস্থাপনা করলো। ওই সংবাদ উপস্থাপিকার নাম রাখা হয়েছে অপরাজিতা। বুধবার বেসরকারি টেলিভিশন চ্যানেল 24 এর সন্ধ্যার ৭টার বুলেটিনে উপস্থাপনা করে অপরাজিতা।

সম্প্রতি বিভিন্ন দেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সংবাদ সঞ্চালনার ঘটনা ঘটছে। চলতি বছরের এপ্রিলে ‘ফেদা’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে সংবাদ পাঠ করায় কুয়েত নিউজ। গত ৯ জুলাই ভারতের বেসরকারি টেলিভিশন ওড়িশা টেলিভিশন লিমিটেড (ওটিভি) কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে সংবাদ পাঠ করায়। যার নাম ছিল লিসা। অপরাজিতা হলো বাংলাদেশের ইতিহাসে প্রথম কৃত্রিম উপস্থাপিকা সংবাদ উপস্থাপক। যেখানে সে সংবাদ ও অনুষ্ঠান নিয়ে যুক্ত হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ