১ দফা দাবিতে বার্মিংহামে বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুলাই ১৯, ২০২৩ ৯:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুলাই ১৯, ২০২৩ ৯:২২ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: ফ্যাসিস্ট লুটেরা শেখ হাসিনার বিরুদ্ধে এবং শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে রেখে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ১ দফা দাবিতে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে লণ্ডনে অনুষ্ঠিতব্য গণ পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষ্যে বার্মিংহামের স্মলহীথের স্থানীয় কমিউনিটি হলে ১৭ জুলাই সোমবার বার্মিংহামের মহাসমাবেশের সমন্বয়ক দল নেতা যুক্তরাজ্য বিএনপি’র সহ সভাপতি মুজিবুর রহমান মুজিব এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সমাবেশের সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাহিদ তালুকদার, পরিচালনা করেন যুক্তরাজ্য বিএনপির সহ-সাংগঠনিক ব্যারিস্টার আব্দুল মজিদ।
অনুষ্ঠিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, প্রধান বক্তার বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ সভাপতি আব্দুল মুকিত, সহ সভাপতি কাজী দেলোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন জাবেদ, সহ সাধারণ সম্পাদক আব্দুল বাছিত বাদশা, যুক্তরাজ্য বিএনপির সহ সাধারণ সম্পাদক মোস্তফা সালেহ লিটন , যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন যুক্তরাজ্য বিএনপির সহ প্রচার সম্পাদক অধ্যাপক মইনুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা ফিরোজ চৌধুরী, আবু তাহের চৌধুরী, কাজী আঙ্গুর মিয়া।
মহাসমাবেশে বক্তব্য রাখেন বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির সাবেক সভাপতি সৈয়দ জমশেদ আলী, ইষ্ট মিডল্যান্ড বিএনপির সাবেক সভাপতি শহীদুল্লাহ খাঁন, কভেন্টী বিএনপির সাবেক সভাপতি জামিউর রহমান জামিল, গোলষ্টার বিএনপির সাবেক সভাপতি আব্দুল মন্নান সুয়েব,বার্মিংহাম সিটি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবজার হোসেন, কার্ডিফ বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সোয়ানসি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল কোরেশী, সাউথাম্পটন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওতাত হোসেন, বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি হরমুজ আলী, বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির সাবেক সহ সভাপতি আব্বাস মিয়া,বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির সাবেক সহ সভাপতি জালাল উদ্দিন আহমেদ, ইউরোপের জাসাসের সমন্বয়ক ফয়ছল আহমদ, বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমদ ফয়সাল, বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল কবির, বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড যুবদলের সভাপতি মোদাচ্ছির খাঁন, বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুর রহমান রফু , বার্মিংহাম সিটি যুবদলের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, বার্মিংহাম সিটি স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম মোস্তফা লিমন।
উপস্থিত ছিলেন কভেন্টী বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন লাকী, বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির সাবেক সহ সভাপতি শফিক মিয়া,বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মজনু মিয়া, বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড যুবদলের সিনিয়র সহ সভাপতি লিটন মিয়া,বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির নেতা আসকর আলী খাঁন, মনির মিয়া, ওলিউর রহমান, এহিয়া খাঁন, সারওয়ার আহমদ, এডভোকেট নজরুল ইসলাম, ইসলাম খাঁন, দেওয়ান উকিল, সাজু আহমদ, রেজাউল ইসলাম বিল্লাহ, আব্দুল মোমিন চৌধুরী , আজাদ মিয়া পাপ্পু চৌধুরী, কবির আহমেদ, আবিদ মল্লিক, বার্মিংহাম সিটি বিএনপি নেতা ছালিক মিয়া, আলাউর রহমান, এমরান আহমদ, জুবের চৌধুরী, আবুল কাছ চৌধুরী, রহমান মিয়া, সুহেল মিয়া ও আফরোজ মিয়া সহ আরো ৬ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ