ভোলায় নতুন পুলিশ সুপার হিসেবে মাহিদুজ্জামানের যোগদান - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:১৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোলায় নতুন পুলিশ সুপার হিসেবে মাহিদুজ্জামানের যোগদান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ১৯, ২০২৩ ৯:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ১৯, ২০২৩ ৯:৪০ অপরাহ্ণ

 

কামরুজ্জামান শাহীন,ভোলা॥
ভোলায় নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মো. মাহিদুজ্জামান। বুধবার (১৯ জুলাই) সকালে তিনি ভোলা জেলা পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান।
পরে তিনি নিজস্ব কার্যালয়ে ভোলা জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
পরে বিকাল ৪ টার দিকে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে নবাগত পুলিশ সুপারকে বরণ করা হয়। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে নবাগত পুলিশ সুপার বরণ করা হয়।
বরণ অনুষ্ঠানের শুরুতে নবাগত পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান শুভেচ্ছা বক্তব্য দেন এবং উপস্থিত সকলের সাথে পরিচিত হন। তিনি পুলিশের বিভিন্ন কার্যক্রম সক্রান্তে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
এসময় ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. জহুরুল ইসলাম হাওলাদার, সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল), মো. মাসুম বিল্লাহ, শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার প্রণয় রায়, জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, পুলিশ লাইন্স, আরও আই, রিজার্ভ অফিস, ভোলা সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ