বিএনপি নেতা কবির ভুইয়াকে তুলে নেওয়ার অভিযোগ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি নেতা কবির ভুইয়াকে তুলে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২০, ২০২৩ ৩:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২০, ২০২৩ ৩:২৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভুইয়াকে সাদা পোশাকে পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তাকে অবিলম্বে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি ।

রিজভী বলেন, আজ সকাল সাড়ে এগারটার দিকে উত্তরার বিনস এন্ড এরোমা থেকে সাদা পোশাকধারী পুলিশ। তাকে সকালে তুলে নিয়ে গেলেও এখনও স্বীকার করছে না বা তার কোন হদিস দিচ্ছে না। তার পরিবার ও দল এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে।

রিজভী বলেন, কবির ভূইয়াকে সাদা পোশাকধারী পুলিশই তুলে নিয়ে গেছে। তাকে অবিলম্বে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ