চীনে রাষ্ট্রীয় সফরে গেছেন ১৪ দলের বাম শরিকরা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৩৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চীনে রাষ্ট্রীয় সফরে গেছেন ১৪ দলের বাম শরিকরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ২৪, ২০২৩ ৯:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ২৪, ২০২৩ ৯:১৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের আমন্ত্রণে ১৪ দলের বাম শরিক জাসদ, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দলের শীর্ষ নেতারা সোমবার (২৪ জুলাই) দুপুরে চায়না সাউদার্ন এয়ারলাইন্সযোগে চীনের কুনমিংয়ের উদ্দেশে যাত্রা করেছেন।

চীন সফরকারী বামপন্থী দলগুলোর প্রতিনিধিদলে রয়েছেন- জাসদ সভাপতি হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, দিলীপ বড়ুয়া, ফজলে হোসেন বাদশা, লুৎফুন নেসা খান। এ সফরে হাসানুল হক ইনুর সফরসঙ্গী হিসেবে চীনে গিয়েছেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলম স্বপন ও কুষ্টিয়া জেলা কমিটির সহ-সভাপতি আহামেদ আলী।

আওয়ামী লীগের সহযোগী বামপন্থী রাজনৈতিক নেতারা আগামী ৩০ জুলাই দেশে ফিরবেন। তারা এ সফরকালে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের নেতৃবৃন্দের সাথে কয়েক দফা বৈঠকে মিলিত হবে।

এ সফরের প্রাক্কালে রোববার (২৩ জুলাই) সন্ধ্যায় চীনের রাষ্ট্রদূত সফরকারী নেতৃবৃন্দের সম্মানে নৈশভোজের আয়োজন করেন এবং সোমবার দুপুরে নেতৃবৃন্দকে বিদায় জানাতে চীনা দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ