সরকারকে পতন ঘটাতে আরেকটি গণতান্ত্রিক যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে - গয়েশ্বর চন্দ্র রায় - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকারকে পতন ঘটাতে আরেকটি গণতান্ত্রিক যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে – গয়েশ্বর চন্দ্র রায়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ১৮, ২০২২ ১২:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ১৮, ২০২২ ১২:১২ অপরাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শুধু স্লোগান দিয়ে সরকারকে পতন ঘটানা যাবে না। অবৈধ সরকারকে পতন ঘটাতে আরেকটি গণতান্ত্রিক যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে।

আজ সোমবার ঢাকার নবাবগঞ্জের কলাকোপা পুকুরপাড়ে দোহার ও নবাবগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন,সরকার জনগণকে ভয় পায় বলে তারা বিএনপিকে খোলা মাঠে সমাবেশ করতে দেয় না। এসময় তিনি বলেন,বিএনপি বিদেশীদের উপর প্রভূত্বে বিশ্বাস করে না। বিএনপি জাতীয় স্বার্থ অক্ষুন্ন রেখে প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখে।

তিনি আরও বলেন, এ অবৈধ সরকার মামলাবাজ সরকার, লুটপাটের সরকার। লুটপাটে দেশটাকে দেউলিয়া করে দিয়েছে। লুটপাট স্থায়ী করতে প্রশাসনের সহযোগিতায় রাতে ভোট দিয়ে টিকে আছে। নিরপেক্ষ নির্বাচন ছাড়া এ সরকারের অধিনে বিএনপি নির্বাচনে যাবেনা।

সম্মেলন উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাহউদ্দিন বাবু, অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক। উপজেলা বিএনপির আহবায়ক আজাজুল ইসলাম হাই এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় কমিটির সদস্য তমিজ উদ্দিন, এড. নিপুণ রায় চৌধুরীসহ আরও অনেকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ