নাশকতা এড়াতে টহল ও চেকপোস্টের পাশাপাশি সাইবার পেট্রোলিং করবে র‍্যাব - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:২১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নাশকতা এড়াতে টহল ও চেকপোস্টের পাশাপাশি সাইবার পেট্রোলিং করবে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ২৬, ২০২৩ ৯:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ২৬, ২০২৩ ৯:১৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
২৭ জুলাই বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশ ঘিরে যেকোনো ধরনের নাশকতা এড়াতে রাজধানীর প্রবেশমুখগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে। দলগুলোর কর্মসূচি ঘিরে থাকবে সাইবার পেট্রোলিং। আরও থাকবে নিয়মিত টহল এবং চেকপোস্ট।

বুধবার (২৬ জুলাই) এমন তথ্য জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

কমান্ডার মঈন বলেন, বৃহস্পতিবার কয়েকটি রাজনৈতিক দল ঢাকায় সমাবেশ করবে। কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয় সেদিকে খেয়াল রাখা হবে। ঢাকার প্রবেশদ্বারগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে। যাতে কেউ অবৈধ অস্ত্র নিয়ে বা নাশকতা সৃষ্টির মতো কোনো ধরনের কোনো সামগ্রী নিয়ে ঢাকায় প্রবেশ করতে না পারে। তাই চেকপোস্ট স্থাপন করে প্রবেশদ্বারে নিরাপত্তা জোরদার করা হবে।

তিনি বলেন, গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলগুলো সভা-সমাবেশ করবে। কিন্তু তারা মানুষের ভোগান্তির বিষয়গুলো বিবেচনায় নিয়ে করলে ভালো হয়। কারণ বন্ধের দিনে এ ধরনের কর্মসূচিতে মানুষের ভোগান্তি কম হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ